সিলেটটুডে ডেস্ক

০১ মে, ২০১৭ ১৭:৫০

মে দিবসে মহানগর শ্রমিক লীগের আলোচনা সভা

জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১ মে) মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদের সভাপতিত্বে ও এম অনর চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর শ্রমিক লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জাফর উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিক্সা ভ্যান শ্রমিক লীগ মহানগর শাখার সভাপতি ও মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক বুরহান উদ্দিন ভান্ডারী, মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক ও জাতীয় সি.এন.জি অটোরিক্সা শ্রমিক লীগ মহানগর শাখার সভাপতি আবু তাহের নানা ভাই।

প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর শ্রমিক লীগ যুগ্ম আহবায়ক ও সিলেট জেলা ওলামা লীগ আহবায়ক সালাউদ্দিন একরাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক সাহাবুদ্দিন আহমদ সাবু, আব্দুল হক, মো. নজরুল ইসলাম, সোহেল রানা, কাবুল আহমদ, জেলা শ্রমিক লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো. নুর আলম, সুমন আহমদ, রহমত আলি, হেলাল আহমদ, মনির আহমদ, উনু মিয়া, আবু সাইদ মিয়া, মনির আহমদ, শাহ আলম, রতন বাবু প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত