সিলেটটুডে ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:২০

‌শিক্ষাব্যবস্থা জাতীয়কর‌ণের ল‌ক্ষ্যে সি‌লে‌টে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরা‌মের সভা

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দা‌বি‌তে বাংলা‌দেশ বেসরকা‌রি শিক্ষক কর্মচারী ফোরাম, ‌সি‌লেট জেলা শাখার এক সভা অনুষ্ঠিত হয়েছে।‌

বৃহস্প‌তিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর ভোজনবা‌ড়ি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপ‌তি মো. জালাল উদ্দিনের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক জ্যো‌তিষ মজুমদা‌রের প‌রিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলার সহ-সভাপ‌তি ব‌দিউল আলম, সাংগঠ‌নিক সম্পাদক সাজু সরকার, ‌মো. আব্দুল ম‌তিন,‌ আব্দুল বা‌ছিত, জিয়াউর রহমান, ‌জৈন্তাপুর উপ‌জেলা সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, ‌ফেঞ্চুগঞ্জ উপ‌জেলার সাধারণ সম্পাদক শেখ মাসুক আহমদ, জ‌কিগঞ্জ উপ‌জেলার সাংগঠ‌নিক সম্পাদক মুন্সি আলম, বিশ্বনাথ উপ‌জেলার যুগ্ম আহ্বায়ক আফিয়া বেগম, সদর উপ‌জেলার যুগ্ম সমন্বয়ক আবুল বাশার ও গোলাপগঞ্জ উপ‌জেলার যুগ্ম সমন্বয়ক ছ‌য়েফ উদ্দিন প্রমুখ।

সভায় ৩০শে সে‌প্টেম্বর জেলা/উপ‌জেলার সভাপ‌তি, সাধারণ সম্পাদক ও সাংগঠ‌নিক সম্পাদকসহ সং‌শ্লিষ্ট সবাই ঢাকায় কেন্দ্রীয় প্রতি‌নি‌ধি স‌ম্মেল‌নে যাওয়া, আগামী মা‌সের প্রথম সপ্তা‌হে সি‌লেট বিভাগীয় সমা‌বে‌শের প্রস্তু‌তি, প্রত্যেক উপ‌জেলায় ক‌মি‌টি গঠন সম্পন্ন করা এবং স‌র্বোপ‌রি ১৯শে অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমা‌বেশ সফ‌লের ল‌ক্ষ্যে কর্মপ‌রিকল্পনা প্রণয়ন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত