সিলেটটুডে ডেস্ক

০৪ অক্টোবর, ২০১৭ ১৮:০২

এসএমপির কমিশনারের সাথে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মতবিনিময়

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) সকাল ১১টায় এসএমপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এসোসিয়েশনের সদস্য ও  দৈনিক কাজির বাজারের ফটো সাংবাদিকের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় নেতৃবৃন্দ হামলাকারী প্রধান আসামিকে গ্রেপ্তার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান এবং বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য অনুরোধ জানানো হয়।

পুলিশ কমিশনার দ্রুততম সময়ে বাকি আসামিদের গ্রেপ্তারের আশ্বাস প্রদান করে এবং সিলেটের আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন বিষয়ে উপর আলোকপাত করেন। এ ব্যাপারে তিনি ফটো সাংবাদিকদের সহযোগিতার আহবান জানান।

মতবিনিময় কালে উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম রোকন উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা।

এসোসিয়েশন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সাবেক সভাপতি ইকবাল মনসুর, সাধারণ সম্পাদক শংকর দাস, সাবেক সাধারণ সম্পাদক আশকার আমীন লস্কর রাব্বী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুরুল ইসলাম, যুগভেরীর ফটো সাংবাদিক শাহিন আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত