১৮ অক্টোবর, ২০১৭ ০১:০২
নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলমগির চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জাতীয় পার্টি সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা.জাহাঙ্গীর আলম, সাংবাদিক এম এ আহমদ আজাদ, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারিক, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা, নজরুল ইসলাম, মাসুম আহমদ জাবেদ, মুহিবুর রহমান হারুন, বজলুর রশিদ, আবু সাইদ এওলা মিয়া, ছাইমুদ্দিন,আবু সিদ্দিক, শেখ ছইফা রহমান কাকলী,উপজেলা শিক্ষা অফিসার জামশেদুর রহমান,সমাজসেবা অফিসার আব্দুন নুর, হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদেও নারায়ণ রায় প্রমুখ।
এসময় বিরল রোগে আক্রান্ত কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের তাহমিনা বেগমের চিকিৎসায় ৬০ হাজার টাকা প্রদান করা হয়। উপজেলা চেয়ারম্যান আলমগির চৌধুরীকে প্রধান করে যানজট মুক্ত নবীগঞ্জ শহর গড়তে পদক্ষেপ নেয়া হয়। পাহাড় কাটা বন্ধ করা করতে হুঁশিয়ার করে দেয়া হয়। নবীগঞ্জ মাদকমুক্ত করতে প্রশাসনকে সজাগ থাকতে কার্যকর ব্যবস্থা নেয়ার উপর জোর দেয়া হয়।
আপনার মন্তব্য