সংবাদ বিজ্ঞপ্তি

১৮ অক্টোবর, ২০১৭ ১৩:১২

শেখ রাসেল বেঁচে থাকুক সকল শিশু-কিশোরের মাঝে : কামরান

"১৫ই আগষ্টের ঘাতকেরা বঙ্গবন্ধুর পরিবারকে হত্যার মধ্য দিয়ে শুধু একটি কালোদিনের সূচনা করেনি, বরং রুখে দিতে চেয়েছিল বাংলাদেশের পথচলা। স্তব্ধ করে দিতে চিয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা। সেদিন আমরা শুধু জাতির পিতাকেই হারাইনি, হারিয়েছি অমিত নেতৃত্বের সম্ভাবনাও। আজ যদি বঙ্গবন্ধু তনয় শেখ রাসেল বেঁচে থাকতেন তিনিও জননেত্রী শেখ হাসিনার মতোই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য কাজ করতেন।" বঙ্গবন্ধু তনয় শেখ রাসেলের জন্মদিনের এক আয়োজনে এভাবেই তাঁকে স্মরণ করেন বদর উদ্দিন আহমদ কামরান। শেখ রাসেল শিশু কিশোর পরিষদের মাধ্যমে বাংলাদেশের সকল শিশু কিশোর রাসেল সম্পর্কে জানবে, বঙ্গবন্ধুর ত্যাগ সম্পর্কে জানবে বলেই তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন শেখ রাসেলদের মৃত্যু নেই, রাসেল বেঁচে থাকবে আমাদেরই মাঝে। বাংলাদেশের সকল শিশু কিশোরের মাঝে, এ স্মৃতি ম্লান হবার নয়।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সিলেট জেলা কমিটি আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে বঙ্গবন্ধু তনয় শেখ রাসেলের ৫৩ তম জন্মদিন। শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক দেবব্রত চৌধুরী লিটনের পরিচালনায় এ আয়োজনে সংগঠনটির জেলা সভাপতি ডাঃ রকিবুল হাসান জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। সভাপতি ও প্রধান অতিথির বক্তব্যের পর জন্মদিনের কেক কাটা হয়। এতে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, দক্ষিণ সুরমা উপজেলা শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সভাপতি সুয়েব আহমদ, সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী, গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি আসাদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এম জেড আলম, সালেক আহমদ, দক্ষিণ সুরমা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সুহেল আহমদ, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ জেলা কমিটির কর্মী পিন্টু দেবনাথ, সোহাগ আহমদ, শাকিল আহমদ, মারওয়ান আহমদ, জাবেদ আহমদ, ইফতেখার হোসেন রিপন, ওয়াহিদুর রহমান, রুজেল আহমদ, তুষার আহমদ, আব্দুর রহিম, সানোয়ার আহমদ, আতিক হাসান লাভলু সাব্বির আহমদ সহ আরও নেতা কর্মীরা।

আপনার মন্তব্য

আলোচিত