সিলেটটুডে ডেস্ক

১১ ডিসেম্বর, ২০১৭ ১৯:২৮

সিওমেকের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে ‘বাত, ব্যথা রোগ নির্ণয় ও চিকিৎসায় নতুন পদ্ধতি সমূহ’ শীর্ষক বিশেষজ্ঞ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) কলেজ অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক (প্রশাসন) ও বিএমএ-র কেন্দ্রীয় পরিষদের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এম এ রশিদ, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মুর্শেদ আহমদ চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এন কে সিনহা, বাংলাদেশ এসোসিয়েশন অব ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মো. শাহাদাৎ হোসেন।

দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা পঙ্গু হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মনিরুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. এম মনিরুজ্জামান ও ডা. অমিতাভ বণিক।

বৈজ্ঞানিক এই সেমিনারে সিলেট ওসমানী মেডিকেল কলেজ, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, পার্কভিউ মেডিকেল কলেজের অধ্যাপক, বিভিন্ন পর্যায়ের চিকিৎসকসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

আপনার মন্তব্য

আলোচিত