সিলেটটুডে ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০১৭ ১৯:০৯

ইলিয়াস কাঞ্চনের জন্মদিন পালন করল নিসচা সিলেট জেলা শাখা

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন পালন করেছেন নিসচা সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

শনিবার (২৩ ডিসেম্বর) রাত ১২টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে কেক কেটে এ জন্মদিন পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা সিলেট জেলা শাখার সভাপতি এম. বাবর লস্কর, সাধারণ সম্পাদক শাহ মো. লোকমান আলী, উপদেষ্টা জহিরুল ইসলাম মিশু, সহ-সভাপতি আব্দুর রহমান, শেখ তোফায়েল আহমদ সেপুল, কবির আহমদ খান, আশরাফ উদ্দিন রুবেল, মাহমুদ হোসেন খান, ফুরকান আহমদ তালুকদার, এম. রফিকুল আলম, অছিউর রহমান অছি, শেপুল মিয়া, মনিরুল ইসলাম, ইমানুর রশিদ চৌধুরী, এনামূল হক, আব্দুর রহমান শুভ, আবুল হাসনাত আকাম, শাকিম আহমদ, বদরুল আলম চৌধুরী, হাবিব উল্লাহ, জামু আহমদ চৌধুরী, বিজিৎ চন্দ, আশফাক উদ্দিন আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত