ছাতক প্রতিনিধি

২৫ ডিসেম্বর, ২০১৭ ১৬:৫০

ছাতকের আইডিয়াল কিন্ডারগার্টেনে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

ছাতকের সিংচাপইড় ইউনিয়নের ঐতিহ্যবাহী সিংচাপইড় শিক্ষা উন্নয়ন সংস্থা দ্বারা পরিচালিত সিংচাপইড় আইডিয়াল কিন্ডারগার্টেনে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে কিন্ডারগার্টেনের হলে অনুষ্ঠিত সমাবেশ ও ফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি মো. আলাছ উদ্দিন।

প্রিন্সিপাল শওকত আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সিংচাপইড় ইউপি প্যানেল চেয়ারম্যান ও সাবেক প্রিন্সিপাল মো. মোফাজ্জল হোসেন, সিংচাপইড় শিক্ষা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ডা. মঈন উদ্দিন, সিংচাপইড় ইউপি পরিবার পরিকল্পনা পরিদর্শক ও কিন্ডারগার্টেনের সাবেক শিক্ষক আকতার হোসেন, সিংচাপইড় ইউপি গ্রাম পুলিশ প্রতিনিধি ললিত মোহন কর।

এ সময় মুরব্বী এলখাছুর রহমান ও সুরাব আলী, শিক্ষা উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক এমদাদুল ইসলাম লিলু, অর্থ সম্পাদক মোহাম্মদ আলী, সমাজ কল্যাণ সম্পাদক শোয়াইবুর রহমান, সমাজসেবী রাসেল আহমদ, কিন্ডারগার্টেনের সাবেক শিক্ষক ছামির আহমদ, শিক্ষার্থীর অভিভাবক সিংচাপইড় ইউপির ১নং ওয়ার্ড পরিবার পরিকল্পনা সহকারি মোছা. রুজিনা বেগম, তাপু আচার্য্য, মো. আবদুর রহিম, আসকর আলী, রফিক উদ্দিন, পমুদ মালাকার, শিক্ষক কাওসার আহমদ, শিক্ষিকা নাঈমা বেগম, মাহফুজা আক্তার বিলকিছসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ২য় শ্রেণির ছাত্রী তামান্না বেগম। পরে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার অর্জনকারী ২ জন, ক্লাসে সর্বোচ্চ উপস্থিতি ১ জন এবং পরীক্ষায় পৃথক ক্লাসে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ১৮ জনসহ মোট ২১জনকে পুরস্কৃত করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত