০৮ মার্চ, ২০১৮ ২১:২৪
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলোজিতে অবস্থিত আমেরিকান কর্নার খুলনা ও নারী ও শিশু বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৮ মার্চ) সকাল নগরীর হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক এর কার্যালয় গিয়ে শেষ হয়।
প্রধান অতিথি হিসাবে র্যালিটি উদ্বোধন করেন খুলনা ২ আসনের এমপি জনাব আলহাজ্ব মিজানুর রহমান। এ সময় তিনি বলেন, নারী- পুরুষের সমন্বিত প্রচেষ্টায় আজ বিশ্ব এগিয়ে যাচ্ছে। এ ছাড়া নারী দিবসের এমন একটি অনুষ্ঠানের আয়োজক ও অংশ গ্রহণ কারীদের ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মো. মাহবুবুর রহমান মুন্সি সহকারী পরিচালক এনইউবিটি খুলনা, আমেরিকান কর্নার খুলনার কো-অডিনেটর ফারজানা রহমান, সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জোবায়ের মোস্তাফিজ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এ ছাড়াও বিভিন্ন ২৫টির অধিক বিভিন্ন স্বেচ্ছা সেবী মহিলা সংস্থা , বেসরকারি সংগঠন সহ নগরীর বিভিন্ন স্কুল, কলেজ এর শিক্ষক ও শিক্ষার্থীরা র্যালিতে অংশগ্রহণ করেন।
আপনার মন্তব্য