সংবাদ বিজ্ঞপ্তি

০৭ জানুয়ারি, ২০১৯ ২১:২৩

জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলে নতুন প্রিন্সিপালের যোগদান

সিলেটের জৈন্তায়াপুরের জাফলং এ অবস্থিত আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলে নতুন প্রিন্সিপাল বি কে ভারদ্বাওয়াজ যোগদান করেছেন। নব নিযুক্ত নতুন এ প্রিন্সিপালের বাড়ি ভারতের নয়াদিল্লীর বারাকাম্বায়।

বি কে ভারদ্বাওয়াজ ভারতের হিন্দু কলেজ থেকে ইতিহাসে স্নাতক এবং ভারতের হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি লাব করেন।

বি কে ভারদ্বাজ গত ৩৩ বছর ধরে ভারত ও বিশ্বের বিভিন্ন দেশে উন্নত পরিচিত স্কুলগুলোতে কাজ করেছেন। জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলে যোগ দেওয়ার আগে বি কে ভারদ্বাওয়াজ সংযুক্ত আরব আমিরাতের ভার্কে ইন্টারন্যাশনাল স্কুল প্রিন্সিপাল ও বিখ্যাত ডিপিএস স্কুলের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ভোপালের দিল্লি পাবলিক স্কুলের প্রিন্সিপাল, ডিপিএস-নুমালিগড় (আসাম) এবং ডিপিএস জামশেদপুর ভারতের রাইফেলস ইন্টারন্যাশনাল স্কুলের দীর্ঘ দিন পরিচালক পদে নিযুক্ত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত