০৪ ফেব্রুয়ারি , ২০১৯ ২৩:৩৯
হবিগঞ্জের মাধবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সুফিয়া আকতার হেলেনের ব্যক্তিগত তহবিল থেকে বিদ্যালয়ে ফ্যান ও অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস এবং ড. জরিপ হোসেন উচ্চ বিদ্যালয়ে বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সুফিয়া আকতার হেলেনের সভাপতিত্বে বিতরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিফাত আরা বেগম, নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, নারী উন্নয়ন ফোরামের নেত্রী কাউন্সিলর ইশরাত জাহান ডলি, ইউ পি সদস্য শ্যামলী দেব প্রমুখ।
আপনার মন্তব্য