সিলেটটুডে ডেস্ক

০৫ ফেব্রুয়ারি , ২০১৯ ১৭:১২

সাড়া ফেলেছে পল্লব পলাশের ‘চন্দ্রবিন্দু ও তাহাদের উপাখ্যান’

অমর একুশে বইমেলার প্রথম দিন থেকেই বাজারে এসেছে তরুণ কবি পল্লব পলাশের ‘চন্দ্রবিন্দু ও তাহাদের উপাখ্যান’ বইটি। মেলায় বইটি এনেছে চৈতন্য প্রকাশনী। সিলেট বইমেলায়ও চৈতন্য'র স্টলে পাওয়া যাচ্ছে বইটি।

মেলায় ‘চন্দ্রবিন্দু ও তাহাদের উপাখ্যান’ ইতোমধ্যে সাড়া ফেলেছে বলেও জানিয়েছে প্রকাশনা সংস্থা।

পোশাগত জীবনে পল্লব পলাশ পুলিশ বাহিনীতে কর্মরত। বর্তমানে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানাধীন জিডি সেবা শাখায় কর্মরত রয়েছেন। চাকরীর পাশাপাশি লেখালেখীতেও যুক্ত তিনি।

বইটি সম্পর্কে পল্লব পলাশ বলেন, ‘আমি স্বপ্ন দেখতাম দেশ ও মানুষের জন্য কাজ করবো তারই সাথে নিজের স্বপ্নকেও বাস্তবায়িত করবো এবং আমি যখন থাকবো না, আমি বিশ্বাস করি আমার লেখা মানুষকে সুন্দর এবং ভালোবাসার পথ দেখাবে। বই হচ্ছে সন্তানের মত আমি বইটা লিখেছি মানুষের জন্য-ভালোবেসে কিছু করলে তা সফল হয়ই।

তিনি বলেন, মেলার প্রথম তিনদিনেই তুমুল সাড়া জাগিয়েছে উল্লেখ্য বইটি।  

এদিকে পল্লব পলাশের বইটি সম্পর্কে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম)  জেদান আল মুসা বলেন, পুলিশ সবসময়ই কর্মব্যস্ত থাকে, তার ফাঁকফোকর দিয়ে এমন একটি গ্রন্থ সত্যিই প্রশংসনীয়। আমার পক্ষ থেকে পল্লব পলাশের জন্য শুভকামনা সবসময়।

আপনার মন্তব্য

আলোচিত