সিলেটটুডে ডেস্ক

০৬ ফেব্রুয়ারি , ২০১৯ ১৮:৪৩

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ শনিবার

বাংলাদেশ জাতীয়কাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ কারান্তরীণ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করবে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

আগামী  শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নগরের রেজিস্টারি মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বুধবার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক উক্ত বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আনুরোধ জানান।

আপনার মন্তব্য

আলোচিত