২৫ অক্টোবর, ২০১৫ ০১:৩১
দিনের প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে জয়ী হয়ে সেমিফাইনালের টিকেট কেটেছিল চট্টগ্রাম আবাহনী। সুযোগ ছিল ঢাকা আবাহনীরও। কিন্তু পারল না তারা। গোল মিসের মহড়ায় গোলশূন্য ড্র করে বিদায় নিতে হলো ঐতিহ্যবাহী এ ক্লাবটিকে।
আধিপত্য বজায় রেখে খেললেও স্ট্রাইকারদের ব্যর্থতার দিনে ইস্ট বেঙ্গলের সাথে গোলশূণ্য ড্র করেই শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ থেকে বিদায় নিলো ঢাকা আবাহনী।
আর তিন ম্যাচে সাত পয়েন্ট পেয়ে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই ইস্ট বেঙ্গল পৌছেছে সেমিফাইনালে।
বাংলাদেশের ঐতিহ্যবাহী দলটি আজ যেনো গোল মিসের মহড়াই দিল। বারবার সুযোগ সৃষ্টি করেও গোল শূণ্যই থাকতে হয় দলটিকে।
বল পজিশন এবং আক্রমণে একচেটিয়া প্রভাব থাকলেও শুধু আরাধ্য গোলটিই পায়নি ঢাকা আবাহনী।
শনিবারের অপর খেলায় করাচি ইলেকট্রিক এফসি’কে ৪-২ গোলে পরাজিত করে সেমিফাইনালের টিকেট পায় চট্টগ্রাম আবাহনী।
আপনার মন্তব্য