০২ নভেম্বর, ২০১৫ ২১:৫২
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকা এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিলের পর এটাই কোন বিদেশি দলের বাংলাদেশ সফর।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এলটন চিগুম্বুরার নেতৃত্বে জিম্বাবুইয়ানরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়।
৭ নভেম্বর প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাশরাফি বাহিনীর মুখোমুখি হবে সফরকারীরা। ইতিমধ্যে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
বিশ্বকাপে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ থেকে ফিরিয়ে আনা পেসার আল আামিন প্রথম বারের মতো টাইগার স্কোয়াডে ডাক পেয়েছেন। তবে চোট থেকে ফেরা তাসকিন আহমেদকে প্রথম দুই ম্যাচে বিবেচনা করা হয়নি।
জিম্বাবুয়ে দল এমন এক সময়ে বাংলাদেশে আসল যখন বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোন কোন পশ্চিমা দেশ উদ্বেগ প্রকাশ করেছে।
মাত্র একমাস আগেই নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফর স্থগিত করে। এরপর দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলও বাংলাদেশে সফর স্থগিত করেছে।
৫ নভেম্বর ফতুল্লার প্রস্তুতি ম্যাচের পর ৭, ৯ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। দুটি টি-টোয়েন্টি ১৩ ও ১৫ নভেম্বর। সবকটি ম্যাচই দিবা-রাত্রির।
আপনার মন্তব্য