০৭ নভেম্বর, ২০১৫ ০০:২৯
বাংলাদেশ আর জিম্বাবুয়ের ক্রিকেটের ব্যবধানটা স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশ এ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করল শুভাগত হোমের নেতৃত্বাধীন দলটি।
শুক্রবার (৬ নভেম্বর) তৃতীয় ও সর্বশেষ ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ে এ দলকে ১২২ রানে পরাজিত করেছে বাংলাদেশ এ দল। ফলে ৩-০তে সিরিজ জিতল বাংলাদেশ দল।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ এ দল।
দলের হয়ে সর্বোচ্চ রনি তালুকদার ৭৭ রান করেন। এছাড়া মোহাম্মদ মিঠুন ৬০, মাহমুদুল হাসান ৩১, তাসামুল হক ২৯ রান করে। জিম্বাবুয়ের হয়ে গারউই তিনটি, নায়াওচি ২টি, এমপফু, মাফায়ো, মুফদজা একটি করে উইকেট লাভ করেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪১.২ ওভারে ১৬৪ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে এ দলের ইনিংস। দলের হয়ে ওপেনার কাসাসুজা সর্বোচচ ৪৩ রান করেন। এছাড়া বার্ল ৪১, মাহিও অপরাজিত ৩৬ রান করেন।
বাংলাদেশের হয়ে মোহাম্মদ শহীদ ১৩ রানে তিনটি উইকেট নেন। এছাড়া শুভাগত ও মাহমুদুল হাসান দুটি, এবং সাব্বির ও তাইজুল নেন একটি করে উইকেট।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশ এ দল জিতেছিল ১৩৮ রানে।
দ্বিতীয় ওয়ানেডেতে বাংলাদেশ জিতেছিল ৩৬ রানে।
আপনার মন্তব্য