০৭ নভেম্বর, ২০১৫ ১৬:৪৪
শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়লেও টেস্ট কাপ্তান মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে লড়াইয়ের পুঁজি সংগ্রহ করেছে বাংলাদেশ। মুশফিক ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তোলে আউট হন ১০৭ রান করে। ৫০ ওভার শেষে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৭৩।
সৌম্য সরকারের ইনজুরির কারণে ওপেনিং করতে নামা লিটন দাশ সুযোগ কাজে লাগাতে পারেন নি। কোন রান না করেই তিনি আউট হয়ে যান। এরপর মাত্র ৬ রান করে ফিরে যান মাহমুদুলাহ রিয়াদও।
তামিমের সাথে জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে উঠতেই তামিম ৪০ ও সাকিব ১৬ রান করে দ্রুত ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ। তবে সাব্বির রহমানকে নিয়ে সেই চাপ ভালোই সামাল দিয়েছেন বাংলাদেশের লিটল মাস্টার।
শুরুতে রান তোলার গতি মন্থর থাকায় বলের সাথে পাল্লা দিয়ে রান তোলেছেন সাব্বির ও মুশফিক। কিন্তু দুজনেই গ্রায়েম ক্রেমারের দুর্দান্ত দুটি থ্রোতে রান আউট এবং মাঝে নাসির হোসেন কোন রান না করেই বিদায় নিলে ২৮০ রান তোলার আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। ৫৮ বলে ৫৭ রান করেন সাব্বির আর মুশফিকের ব্যাট থেকে আসে ১০৮ বলে ১০৭ রান।
শেষের দিকে মাশরাফি ৭ বলে ১৪ এবং আরাফাত সানি ৮ বলে ১৫ রান করলে দলীয় সংগ্রহ ২৭০ ছাড়ায়। জিম্বাবুয়ের পক্ষে মুজারাব্বানি নিয়েছেন ২ উইকেট।
আপনার মন্তব্য