১৫ নভেম্বর, ২০১৫ ১৬:৪৩
সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন মাশরাফি। এই ম্যাচই হতে যাচ্ছে ২০১৫ সালের বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
জয় দিয়ে স্মরণীয় বছর শেষ করার ইচ্ছা বাংলাদেশের। আর জিম্বাবুয়ে চাইছে সিরিজে অন্তত একটা ম্যাচ জিততে।
একাদশে দুটি পরিবর্তন এসেছে। লিটনের জায়গায় ফিরেছেন ইমরুল আর জুবায়েরের জায়গায় খেলবেন আরাফান সানি। জিম্বাবুয়ে একাদশে কোন পরিবর্তন নেই।
আপনার মন্তব্য