১৬ নভেম্বর, ২০১৫ ২১:০৭
নিরাপত্তার অজুহাত দেখিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে না এলেও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে সোমবার রাত সাড়ে ৮টায় ঠিকই বাংলাদেশের মাটিতে পা রাখল অস্ট্রেলিয়া ফুটবল দল।
রাত ৮টা ৩৭ মিনিটে সিঙ্গাপুর থেকে একটি বিশেষ চাটার্ড ফ্লাইটে করে আসে সফরকারীরা। মোট ৪৪ সদস্যের একটি দল এসেছে বাংলাদেশে।
১৭ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচ খেলতে এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটে অস্ট্রেলিয়ার আসার কথা থাকলেও সফর পিছিয়ে দেয় দেশটির ফুটবল ফেডারেশন।
এরও আগে দুই দেশের ফুটবল ফেডারেশন, অস্ট্রেলিয় সরকার, বাংলাদেশ সরকার, ফিফা ও এএফসির কয়েকদফা আলোচনার পর ১৭ নভেম্বর ম্যাচের দিন নির্ধারণ করে সকারুরা।
ফিফা বিশ্বকাপ-২০১৮ এর বাছাইপর্বে হোম ম্যাচে পার্থের মাঠে বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছিল সকারুরা। এবার বাংলাদেশে অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছে কিরগিজস্তানকে ৩-০ গোলে হারিয়ে।
এদিকে গত বৃহস্পতিবার তাজিকিস্তানের মাঠেও বাংলাদেশ বিধ্বস্ত হয়েছে ৫-০ গোলে।
বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটিতেও ফেভারিট অস্ট্রেলিয়া। তিন পয়েন্টের জন্যই বাধ্য হয়ে খেলতে এলো অজিরা। তবে, তার আগে বেশ নাটক করেই আসতে হলো সফরকারীদের।
তবে বিশ্বকাপ বাছাই পর্বে জর্ডানের কাছে ২-০ গোলে হেরে অস্ট্রেলিয়া আবারও বাংলাদেশমুখি হতে হয়েছে।
অস্ট্রেলিয়ার স্কোয়াড: নাথান বার্নস, টিম কাহিল, আলেক্স সিসাক, জ্যাসন ডেভিডসন, অ্যাডাম ফেডেরিসি, মিল জেডিনাক, টমি জুরিক, ম্যাথু লেকি, মাসিমো লোনগো, রায়ান ম্যাকগোয়ান, ম্যাট ম্যাককে, জেমস মেডেরিথ, মার্ক মিলিগান, অ্যারোন মোয়ে, টমি ওয়ার, জোস রিসডন, টম রজিক, ম্যাট রায়ান, ট্রেন্ট সেইনসবুরি, ম্যাট স্পাইরানোভিক, জেমস ট্রোইসি, আলেক্স উইলকিনসন ও বেইলি রাইট।
আপনার মন্তব্য