২৫ নভেম্বর, ২০১৫ ২২:১৮
পর পর দুই ম্যাচ জিতে বিপিএলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় আগের দুই ম্যাচ জেতা মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলস।
আগের ম্যাচে ১০৮ রান করেও সিলেট সুপার স্টারের বিপক্ষে জয় তোলে নেয়া সম্ভব হলেও ৯০ রানের পুঁজি নিয়ে আর সেটা করা সম্ভব হয়নি বুলসদের।
নুয়ান কুলাসেকারা, আশার জাইদি আর আবু হায়দারের দারুণ বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বরিশাল বুলস। ছোট লক্ষ্য পাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স জয় পেয়েছে সহজেই।
জ্বরের কারণে খেলতে না পারা লিটন দাসের জায়গায় ইমরুলের সঙ্গে ইনিংস উদ্বোধন করেন মাহমুদুল। স্যামুয়েলসের সঙ্গে ধীর গতির ৩৭ রানের জুটি গড়েন তিনি। কেভন কুপারের বলে মাহমুদউল্লাহকে সহজ ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার আগে ৩১ রান করেন মাহমুদুল।
শুভাগত হোম চৌধুরীকে (অপরাজিত ১২) নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন স্যামুলেস (অপরাজিত ২৩)।
এর আগে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বরিশাল। নিজের প্রথম ওভারেই আঘাত হানেন কুলাসেকারা। চলতি আসরে প্রথমবারের মতো খেলতে নামা শ্রীলঙ্কার এই পেসার পরপর দুই বলে ফিরিয়ে দেন শাহরিয়ার নাফীস ও ব্রেন্ডন টেইলরকে। এরপর আবু হায়দার রনি ও জায়িদি উইকেট তোলার মিশনে যোগ দিলে টপাটপ উইকেট খুইয়েছে বুলসরা।
দলের পক্ষে কুপার ২২ ও রনি তালুকদার ১৭ রান করেন।
কুমিল্লার পক্ষে কুলাসেকারা ও জায়িদি ৩ টি করে উইকেট পান।
আপনার মন্তব্য