২৭ নভেম্বর, ২০১৫ ০০:৪১
শুক্রবার অন্যতম প্রাচীন ক্রিকেট স্টেডিয়াম এ্যাডিলেড ওভালে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ শুরুর মধ্য দিয়ে অনেক নতুনের জন্ম হবে।
১৩৮ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো খেলা হবে গোলাপি বল দিয়ে। এছাড়াও নতুন ধারার আরও এক অনুষঙ্গ সময়ে। রাতেও খেলাটি চলবে।
টেস্ট ক্রিকেটের বিবর্তনের একটি তাৎপর্যপূর্ণ উদাহরণও হয়ে থাকবে তাসমান সাগরপাড়ের দুই প্রতিবেশীর মধ্যকার লড়াই। প্রথম টে্স্ট ম্যাচের জন্য সময় নির্ধারিত ছিলো না, চার বলে ওভার এবং বলটি ছিলো লাল। আর ২ হাজার ১৮৮ তম ম্যাচে পাঁচ দিনের খেলাটিতে ওভারে বল ছয়টি এবং গোলাপি বলে খেলা।
নভেম্বরের ২৭ থেকে ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত সময়কালিন পাচদিনের টেস্ট ম্যাচটিতে ইতিহাসে প্রথমবারের মতো লাল বল দিয়ে খেলা হবে না।
তবে গোলাপি বলটি সুইং করবে কিনা, করলেও কত সময় করবে?, সিম করবে কিনা?, দ্রুতই রঙ্গ উঠে যাবে কিনা?, আলো কমে গেলে খেলোয়াড়রা ও দর্শকেরা তা ভালো মতো দেখতে পারবে কিনা? এমন অনেক প্রশ্ন ছিলো।
কুকাবুরা নির্মিত গোলাপি বলটি নিয়ে পরীক্ষা চালিয়ে টেস্টে ব্যবহারের জন্য সবুজ সংকেত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আপনার মন্তব্য