২৭ ডিসেম্বর, ২০১৫ ১৭:৩০
শরীরে নিষিদ্ধ উপাদান নেওয়ায় পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহকে সাময়িক নিষিদ্ধ করেছে আইসিসি।
রোববার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৩ নভেম্বর ইয়াসিরের ডোপ টেস্ট করা হয়েছিল। সেই নমুনায় এই লেগ স্পিনারের শরীরে নিষিদ্ধ উপাদান পাওয়া গেছে।
তখন আবু ধাবিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন ইয়াসির। ওই সিরিজ শেষে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলে গেছেন বিপিএল।
পাকিস্তানি ক্রিকেটারদের অবশ্য ডোপ টেস্টে ধরা পড়া নতুন নয়। অনেক বিখ্যাত তারকাও এভাবে নিষিদ্ধ হয়েছেন এর আগে।
ইয়াসির গত বছরে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের মূল অস্ত্র তাঁর লেগ স্পিনের ঘুর্নিত্ব টেস্ট অভিষেক, মাত্র ১২ টেস্টেই নিয়েছেন ৭৬ উইকেট।
আইসিসি অ্যান্টি-ডোপিং বিধি অনুযায়ী পরের প্রক্রিয়াগুলো শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেটের বাইরে থাকতে হবে ইয়াসিরকে।
আপনার মন্তব্য