২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:৩০
নভেম্বরের ৯ তারিখে পৃথিবীর আলোয় এসেছে সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির দম্পতির প্রথম কন্যা সন্তান। যে কারণে জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডেটি খেলেই আমেরিকায় উড়াল দিয়েছিলেন সাকিব। অবশ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার জন্য কদিন পরেই আবারো দেশে ফিরেছিলেন সাকিব।
বিপিএল শেষে আবারো আমেরিকায় স্ত্রী-কন্যার কাছে রওনা যাচ্ছেন সাকিব। তবে এবার সঙ্গী হয়েছেন তার মাও। অনেকটা মায়ের ইচ্ছেপূরণই করছেন সাকিব। দেশে বসে সাকিবের কন্যার জন্মগ্রহণের সংবাদ শুনে প্রাথমিক প্রতিক্রিয়ায় সাকিবের মা বলেছিলেন, ‘দুবাই বিমানবন্দরে অপেক্ষার সময় সাকিবের সঙ্গে কথা হয়েছে আমার। সেখানেই বাবা হওয়ার খবর পেয়েছে ও। আজ গিয়ে মেয়ের মুখ দেখবে। আমারও নাতনির মুখ দেখতে ইচ্ছে করছে। সম্ভব হলে যাব শিগগিরই।’
অবশেষে সেই ইচ্ছেপূরণ হচ্ছে সাকিবের মায়ের। নিজের ফেসবুক ফ্যানপেজে মায়ের সাথে এই ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, ‘এবার মাকে নিয়েই আমেরিকায় যাচ্ছি!
আপনার মন্তব্য