ক্রীড়া প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি , ২০১৬ ১২:২৭

হুমকি ধামকিই সার, মাঠে বাংলাদেশের সামনে পাত্তাই পেল না নামিবিয়া

খেলার দুই দিন আগে থেকে বাংলাদেশকে হারানোর অনেক হুমকি ধামকি দিয়েছিলেন নামিবিয়ার কোচ ও অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ আটে উঠা টুর্নামেন্টের চমক নামিবিয়ার হুঙ্কারকে একেবারেও ফেলাও যাচ্ছিল না। তবে সব হুঙ্কারকে কক্সবাজারের সমুদ্রের  ঢেউয়ের সাথে বিলিন করে দিলেন মিরাজ-শাওন-সাইফরা। নামিবিয়া অনূর্ধ্ব-১৯ দলকে ৮ উইকেটে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে পা দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) কুয়াশায় ঢাকা সকালে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে নামিবিয়াকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

কথায় তাল মেলাতে পারলেও বাংলাদেশের শক্তিশালী বোলিং লাইনআপকে শীতের সকালে সামলে উঠা যেত সহজ নয় তাই দেখা গেল নামিবিয়ানদের আসা যাওয়ার মিছিলে। দর্শকদের আড়মোড়া ভাঙ্গতেই ৩২ ওভারে মাত্র ৬৫ রান গুটিয়ে যায় নামিবিয়া অনূর্ধ্ব-১৯ দল। একক কোন বোলার হন্তারক নয়। শাওন , মিরাজ, আরিফ নিয়েছেন ২টি করে উইকেট। সাইফুদ্দিন ও সাইদ সরকার নিয়েছেন ১টি করে। এরমধ্যে এই ম্যাচে দ্বিতীয় উইকেট শিকার করে যুব ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট নেয়ার চূড়ায় বসে গেছেন মিরাজ।

ছোট টার্গেটে ব্যাট করতে নেমেও অবশ্য পিনাক ও সাইফ তড়িগড়ি ফিরে যান। তবে শান্ত ও জয়রাজ মিলে বাকি কাজটুকু সেরে নিয়ে কোয়ার্টার ফাইনালে নেপাল ম্যাচের জন্য প্রস্তুত হতে বললেন সথীর্তদের।

আপনার মন্তব্য

আলোচিত