০৩ ফেব্রুয়ারি , ২০১৬ ১৭:১৯
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বিস্ময়কর এক স্পিনার বিশ্বের কাছে তোলে ধরল শ্রীলঙ্কা। যিনি কিনা সমান দক্ষতায় বাম ও ডান হাতে বোলিং করতে পারেন।
বুধবার (৩ ফেব্রুয়ারি) গ্রুপ চ্যাম্পিয়নশিপ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সবাইকে হতবাক করে একই বোলার একই ওভারে বাঁহাতি স্পিন ও ডান হাতি অফ স্পিন বল করে দেখালেন।
আইসিসির ওয়েবসাইটে তাঁর বোলিং এর ভিডিও চিত্র দেখতে ক্লিক করুণ এখানে
৪ ওভার বল করে ২১ রান দেয়া মেন্ডিস কোন উইকেট না পেলেও দিন শেষে উঠে এসেছেন আলোচনায় । ১৭ বছর বয়সী এই তরুনের প্রোফাইলেও লেখা রয়েছে দুহাতে বল করতে পারার দক্ষতার কথা।
গ্রুপ সেরা হবার লড়াইয়ে পাকিস্তানের কাছে ২৩ রানে পরাজিত হয়ে কোয়ার্টার ফাইনালে ইংলিশদের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। আরেকবার দেখা যাবে মেন্ডিস ভেল্কি।
আপনার মন্তব্য