১১ ফেব্রুয়ারি , ২০১৬ ১৯:৩২
দেশের মাটিতে পা রেখেই সংবর্ধিত হলেন এসএ গেমসের সাঁতারে দুটি স্বর্ণপদক বিজয়ী মাহফুজা খাতুন শিলা। বৃহস্পতিবার দুপুরে ভারত থেকে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করলে সেখানে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
ভারতের গোয়াহাটিতে অনুষ্ঠিত এসএ গেমসে ১০০ মিটার ও ৫০ মিটার সাঁতারে স্বর্ণপদক অর্জন করেন শিলা। দ্রুততম সময়ে ৫০ মিটার সাঁতারে এসএ গেমসের রেকর্ডও সৃষ্টি করেন শিলা।
দেশের জন্য সম্মান বয়ে আনা এই নারীসহ ৫০ জনের প্রতিনিধি দল দুপুর ২টায় তামাবিল সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে। এসময় তাদের সংবর্ধনা জানাতে তামাবিলে উপস্থিত হন হযরত শাহজালাল সুইমিং ক্লাব ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কর্মকর্তারাও। এছাড়া স্থানীয় বসিন্দারাও স্বর্নজয়ী সাঁতারুকে সংবর্ধনা জানাতে তামাবিল শুল্ক স্টেশন এলাকায় উপস্থিত হন।
তাঁরা মাহফুজা খাতুন শিলাকে ফুল দিয়ে বরণ করে নেন।
সংবর্ধনার জবাবে শিলা বলেন, বাংলাদেশের প্রথম মেয়ে হিসেবে সাঁতারে স্বর্ণ জয় করতে পেরে আমি গর্বিত। আশাকরছি, বাংলাদেশের মেয়েরা আরো অনেকদূর এগিয়ে যাবে।
আপনার মন্তব্য