নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি , ২০১৬ ১৪:১৯

সিলেটে সোমবার থেকে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুরু

সিলেটে সোমবার থেকে শুরু হচ্ছে লতিফ ট্রাভেলস আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা। বেলা ১১ টায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হবে।

রোববার সিলেট জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম।

সিলেটে প্রথমবারের মতো আয়োজিত আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় গ্র্যান্ড মাস্টার,আন্তর্জাতিক মাস্টারসহ দেশ বিদেশের ১২০ জন দাবাড়ু অংশ নিচ্ছেন।

আপনার মন্তব্য

আলোচিত