ক্রীড়া প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি , ২০১৬ ১৬:৪২

যুব বিশ্বকাপে সেরা খেলোয়াড় বাংলাদেশের মিরাজ

দারুণ অলরাউন্ড নৈপুন্য দেখিয়ে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

ব্যাটিংয়ে ৪টি অর্ধশতকের হাঁকিয়ে ৬ ম্যাচে ২৪২ ও বোলিংয়ে ৯ উইকেট নেন বাংলাদেশের এই ভবিষ্যৎ তারকা।

সেরা খেলোয়াড় হবার পর প্রতিক্রিয়ায় মিরাজ জানান আগামীতে জাতীয় দলে খেলা এবং বিশ্বের সেরা অলরাউন্ডার হওয়াই তাঁর লক্ষ্য। 

 

আপনার মন্তব্য

আলোচিত