স্পোর্টস ডেস্ক

২৪ ফেব্রুয়ারি , ২০১৬ ১৫:৪৭

দুর্দান্ত বাংলাদেশ ভারতকে কঠিন চ্যালেঞ্জ দিবে: সৌরভ

বাংলাদেশের মাঠে বাংলাদেশ দুর্দান্ত এক দল। ভারতকে তাই কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে বলে মত দিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক কলকাতার মহারাজ সৌরভ গাঙ্গুলি।

বুধবার আনন্দবাজার পত্রিকার প্রকাশিত এক কলামে সৌরভ লিখেছেন, ভারতীয় ব্যাটসম্যানরা মুস্তাফিজকে কি করে সামলায় তা দেখার জন্য তিনি ভীষণ আগ্রহ বোধ করছেন।

বাংলাদেশের ক্রিকেটের উন্নতি ভালোই চোখে পড়েছে সৌরভের। তিনি বলেছেন, "বাংলাদেশ ক্রিকেট যে প্রচুর উন্নতি করেছে, তার একটা লক্ষণ হল ওদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সেমিফাইনালে ওঠা"।

 ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজ বাংলাদেশ শ্রেয়তর দল হিসেবেই জিতেছিল বলে রায় দিয়ে ফেললেন ভারতের অন্যতম সফল এই অধিনায়ক, ‘এটা বলতেই হয় নিজেদের চেয়ে অনেক ভালো দলের কাছে হেরেছিল ভারত।’

আপনার মন্তব্য

আলোচিত