১২ জুন, ২০১৬ ২১:১৮
ভেনিজুয়েলার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে মাঠে নামতে না পেরে বেজায় খেপেছিলেন সুয়ারেজ। রাগে ক্ষোভে অপমানে ডাগ আউটে দেয়ালে ঘুষি মেরে বসেন তিনি। বলা হয়, কোচ অস্কার তাবারেজ মাঠে নামাননি বলেই এমন কাণ্ড করেছিলেন সুয়ারেজ।
তবে সংবাদ সম্মেলনে এসে জানান, খেলার মতো ১০ শতাংশও ফিট ছিলেন না তিনি। কিন্তু দলের অসহায় আত্মসমর্পনটা মানতে পারছিলেন না তিনি। নিজেকে অসহায় মনে হচ্ছিল তার। আর সে কারণেই অনভিপ্রেত কাজটি করে বসেন সুয়ারেজ।
নিজের দেশ কোপায় দর্শক হয়ে পড়ায় এখন মেসির আর্জেন্টিনাকেই সমর্থন করছেন সুয়ারেজ। কেবল বার্সায় একসাথে খেলেন বলেই নয়, মেসিকে নিজের সময়ের সেরা খেলোয়াড় মনে করেন লুইস সুয়ারেজ। তাই এখন মেসির হাতেই কোপার শিরোপা দিখতে চান এই উরুগুইয়ান স্ট্রাইকার।
তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম কোপায় আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচ হোক। সেটা তো হলো না। তাই চাই আর্জেন্টিনাই কোপা জিতুক। কারণ তারাই এখন ফেভারিট।’
তবে এবারের কোপায় ব্রাজিলেরও ভালো সম্ভাবনা দেখছেন সুয়ারেজ। ‘ব্রাজিলও ভালো খেলছে। দেখি বাকি ম্যাচগুলোতে তারা কেমন করে।’
আপনার মন্তব্য