স্পোর্টস ডেস্ক

৩০ জুলাই, ২০১৬ ১৪:৫১

আজ রাতে মাঠে নামছেন সাকিব

ওয়েস্ট ইন্ডিজ থেকে উড়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) এখন পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রে। গত বৃহস্পতিবার থেকে আমেরিকার ফ্লেরিডায় শুরু হয়েছে সিপিএলের দ্বিতীয় পর্ব।

ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে টুর্নামেন্টে আজ ড্যারেন স্যামির দল সেইন্ট লুসিয়া জুকসের বিরুদ্ধে মাঠে নামছে সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াস। বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হবে ম্যাচটি।

৮ ম্যাচে ৬ জয় নিয়ে ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে সাকিবের দল। তবে প্লে অফের দৌড়ে টিকে থাকতে আজকের ম্যাচে জয় চাইবেন সাকিবরা।

এবারের আসরে গেইলের দলের হয়ে প্রতিটি ম্যাচেই খেলেছেন সাকিব। ৬ ইনিংসে একটি অর্ধশতকসহ ১৩০ রান করেছেন এই অলরাউন্ডার। আর বল হাতে নিয়েছেন ছয়টি উইকেট।     

আপনার মন্তব্য

আলোচিত