সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

০১ আগস্ট, ২০১৬ ০৯:৩৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে ভারত

কিংস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত।

প্রথম ইনিংসে ১শ’৬২ রানে এগিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ৩শ’৫৮ রানে তোলে সফরকারীরা। ওপেনার লোকেশ রাহুল করেন ১শ’৫৮ রান। রিদ্ধিমান সাহা ১৭ এবং অজিঙ্কা রাহানে ৪২ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে রবিচন্দ্র অশ্বিনের বোলিং দাপটে ১শ’৯৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস।

জার্মেইন ব্ল্যাকউড করেন সর্বোচ্চ ৬২ রান। অশ্বিন নেন ৫২ রান ৫ উইকেট। চার টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।

আপনার মন্তব্য

আলোচিত