ক্রীড়া প্রতিবেদক

০৮ আগস্ট, ২০১৬ ১৫:০২

ডাচ স্টাইলে ‘টোটাল ফুটবল’ খেলবে এসএ ফাইটার্স

মাহা-ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচে আজ (সোমবার)  দৈনিক উত্তরপূর্বের মুখোমুখি হচ্ছে এসএ ফাইটার্স।

সোমবার (৮ আগস্ট) বিকেল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট এই দুল দল মাঠে নামবে। 

এসএ ফাইটার্সের সাথে কথা বলে জানা গেছে, ডিফেন্স শক্ত রেখে শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলার পরিকল্পনা তাদের। জানা গেছে, এ জন্য দলের কোচ ডাচ স্টাইলে টোটাল ফুটবল খেলার ছক কষেছেন।

নির্ভরযোগ্য সূত্রে টোটাল ফুটবল খেলার আরেকটি কারণ হিসেবে জানা যায়, দলের বেশিরভাগ ফরোয়ার্ডই কোন না কোন  ইনজুরিতে ভুগছেন তাই মধ্যমাঠ এমনকি রক্ষনভাগ থেকেও উঠে এসে আক্রমণভাগ ঠিক রাখবেন তারা।

যদিও এ ব্যাপারে প্রশ্ন করা হলে কোন মন্তব্য করতে রাজী হননি দলের কোচ লিয়াকত হোসেন চেরাগ।

অধিনায়ক শ্যামানন্দ শ্যামল বলেন, "উত্তরপূর্ব শক্তিশালী দল, প্রতিপক্ষের প্রতি আমাদের শ্রদ্ধা আছে তবে জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী"।

আপনার মন্তব্য

আলোচিত