স্পোর্টস ডেস্ক

০৯ আগস্ট, ২০১৬ ১৩:৩০

অলিম্পিকের মঞ্চে এক নারী বিয়ের প্রস্তাব দিলেন আরেক নারীকে

অলিম্পিকের এক ব্রজিলিয়ান এক নারী ভলান্টিয়ার নাটকীয়ভাবে বিয়ের প্রস্তাব দিয়েছেন ব্রাজিলের এক নারী রাগবি সেভেন খেলেয়োড়কে। খেলোয়াড় রাজিও হয়েছেন। বলা হচ্ছে অলিম্পিকের ইতিহাসে এটাই প্রথম সম লিঙ্গের বিয়ের প্রস্তাব।

ব্রাজিলে ২০১৩ সাল থেকে সম লিঙ্গের বিয়ে বৈধ। গত দুই বছর ধরে ব্রাজিলের খেলোয়াড় ইসাদোরা কেরুলো ও তার পার্টনার মারজোরি এনিয়া এক সাথে থাকেন। এনিয়া দেওদোরোর ভেন্যু ম্যানেজার। প্রথমবারের মতো অলিম্পিকে অন্তর্ভুক্ত হওয়া রাগবি সেভেনে ব্রাজিলের নারীরা নবম হয়েছে। কিন্তু আসরটা কেরুলো-এনিয়া জুটির জন্য স্মরণীয় হয়ে থাকছে।

মাত্রই নিউজিল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়া রাগবি সেভেনের সোনা জিতেছে। সব অনুষ্ঠান শেষের পথে। এই সময় মাইক্রোফোন হাতে তুলে নেন ২৮ বছর বয়সী এনিয়া। নাটকীয়ভাবে আবেগঘন এক বক্তব্য রাখেন। বিয়ের প্রস্তাব দিয়ে বসেন কেরুলোকে। সম্মতি দেন প্রস্তাব পাওয়া খেলোয়াড়টি। তারপর আরো আবেগে বাহুবন্ধনে ধরা পড়েন তারা। সব ক্যামেরা ও লাইমলাইট তখন তাদের দিকে।

এনিয়া বলেন, "আমি একটু বিশেষ কিছু করতে চেয়েছিলাম। ভালোবাসার জয় সবাইকে দেখাতে চেয়েছিলাম।"

এনিয়ার জীবন সঙ্গী হতে চলা কেরুলো ব্রাজিল ও আমেরিকার দ্বৈত নাগরিকত্বের মালিক। জন্ম থেকেই ছিলেন আমেরিকায়। খেলার সূত্রে ব্রাজিলে আসেন। ২০১৩ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন।

জানা যায়, এবারের অলিম্পিকে অন্তত ৪৫ জন স্বীকৃত লেসবিয়ান, গে, উভকামী, হিজড়া ও উভলিঙ্গ আছেন। যাদের মধ্যে তিনজন কোচ।

আপনার মন্তব্য

আলোচিত