স্পোর্টস ডেস্ক

২১ আগস্ট, ২০১৬ ২০:১৪

বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে ৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া যাচ্ছেন তাসকিন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া বাংলাদেশের পেস সেনশেসন তাসকিন আহমেদ বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে আগামী ৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া যাচ্ছেন।

৮ সেপ্টেম্বর ব্রিসবেনে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে হবে তাসকিনের বোলিং রিভিউ টেস্ট।

এই পরীক্ষায় উতরে গেলে আর আইসিসির ছাড়পত্র পেলেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেই বল হাতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন ২১ বছর বয়সী এই পেসার। তাই সব ধরনের ডেলিভারির জন্যই কঠোর অনুশীলন করছেন তাসকিন।

পরীক্ষা নিয়ে মানসিক চাপে থাকলেও, বিসিবির বোলিং রিভিউ কমিটির দেওয়া রিপোর্টের সবুজ সংকেতে আশাবাদী তাসকিন আহমেদ।


গত টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট চলার সময় তার একশন অবৈধ ঘোষণা করেছিল আইসিসি।

আপনার মন্তব্য

আলোচিত