১১ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৪৬
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) আগেই জানিয়ে দিয়েছিল বাংলাদেশ সফরে সময়মতই দল পাঠাবে তারা। তবে সফরে আসার ব্যাপারে ক্রিকেটারদের স্বাধীনতা দেয়া হয়েছিল। ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগ্যান ছাড়া বেশিরভাগ ক্রিকেটার এই সফরে আসার ব্যাপারে সিদ্ধান্ত নেন। সেই হিসাব অনুযায়ী সম্ভাব্য দল কেমন হতে পারে তার একটা ধারণা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ইতোমধ্যে দুই ফরম্যাটের সম্ভাব্য দল জানিয়েছে। যেখানে টেস্টে কুক অধিনায়ক থাকলেও ওয়ানডেতে মরগানের পরিবর্তে উইকেটরক্ষ-ব্যাটসম্যান জস বাটলারকে নেতৃত্বে রাখা হয়েছে।
ইংলিশদের সম্ভাব্য দল:
টেস্ট দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), হাসিব হামিদ, জো রুট, গ্যারি ব্যালেন্স, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, মার্ক উড, জস বাটলার (অথবা ফোয়াকস), লিয়াম ডসন ও বেন ডাকেট।
ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জেসন রয়, জো রুট, জনি বেয়ারস্টো, মঈন আলী, বেন স্টোকস, স্যাম বিলিংস, লিয়াম ডসন, আদিল রশিদ, ক্রিস ওকস, ডেভিড উইলি, মার্ক উড, লিয়াম প্লাঙ্কেট, ক্রিস জর্ডান ও বেন ডাকেট।
আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ইংল্যান্ড দলের।
বাংলাদেশ সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) - চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর ১টায় আর সকাল সাড়ে ৯টায় শুরু হবে টেস্ট।
আপনার মন্তব্য