স্পোর্টস রিপোর্ট

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৫০

ব্যাডমিন্টন ফেডারেশনের প্রতিভা অন্বেষণের কোচ হয়ে রাঙামাটি গেলেন সিলেটের শিব্বির

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশেনের প্রতিভা অন্বেষন কর্মসূচীর কোচ হয়ে রাঙামাটি গেছেন সিলেটের ব্যাডমিন্টন কোচ শিব্বির আহমদ। শুক্রবার তিনি সিলেট থেকে রাঙামাটি যান।

শিব্বির জানান, জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্টপোষকতায় ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় নতুন ব্যাডমিন্টন খেলেয়াড় তুলে আনতে সারাদেশজুড়েই প্রতিভা অন্বেষন কর্মসূচী শুরু হয়েছে। আমাকে এই কর্মসূচী রাঙামাটি জেলার প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।

শিব্বির জানান, দশদিন ব্যাপী এই প্রতিভা অন্বেষন কর্মসূচী শনিবার থেকে শুরু হয়েছে। এতে রাঙামাটি জেলায় ১৯১ জন প্রতিযোগী অংশ নিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত