২৫ সেপ্টেম্বর, ২০১৬ ১১:০৯
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই অভিষেক হত পারে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের। নাসির হোসেনের জায়গায় একাদশে স্থান পেতে পারেন ময়মনসিংহের এই তরুণ।
বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে তিন পেসার নিয়ে নাম একরকম নিশ্চিত। অধিনায়ক মাশরাফি, নিষিদ্ধাদেশ কাটিয়ে ফেরা তাসকিনের সাথে হাত ঘুরাবেন ইনজুরি থেকে ফেরা রুবেল। সেক্ষেত্রে বাইরে বসে থাকতে হবে শফিউলকে।
তামিম ও সৌম্য সরকারের উদ্বোধনী জুটি ওয়ানডেতে সফল হওয়ায় বাইরে বসে অপেক্ষায় থাকতে হবে ইমরুল কায়েসকে। ওয়ানডাউনে খেলবেন সাব্বির রহমান। এছাড়া দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে একাদশে তাইজুলের জায়গা একরকম নিশ্চিত।
সম্ভাব্য একাদশ :
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মোসাদ্দেক সৈকত , মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও তাসকিন তাসকিন।
আপনার মন্তব্য