নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৪৯

দর্শকহীন ম্যাচে গোল বন্যা

সিলেটে বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)-এর সিলেট পর্বের প্রথম ম্যাচে জয় পেয়েছে শেখ জামাল। গোল বন্যার এই ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৫-৪ গোলে হারায় শেখ জামাল ধানমন্ডি।

তবে গোলের বন্যা বয়ে গেলেও রোববার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটিতে দর্শক সমাগম ছিলো হতাশাজনক। সিলেট স্টেডিয়ামে যেখানে ফুটবল মানেই দর্শকদের ঢল, গ্যালারি উপচেপড়া দর্শক সেখানে আজ স্টেডিয়ামে হাজির হয়েছিলেন সর্বসাকুল্যে হাজার খানেক দর্শক।

বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া ম্যাচে প্রথম থেকেই আক্রমন- পাল্টা আক্রমন চালাতে থাকে দুই দল। গোলেরও দেখা মেলে নিয়মিত বিরতিতে। ম্যাচ শেষে দুই দলের গোল সংখ্যা ৯। প্রথমার্ধ শেষেই এই সংখ্যা ছিলো ৫।

ম্যাচে উভয় দলের হয়ে দুটি করে গোল করেন জামালের ডালিংটন ও ব্রাদার্সের কিংসলে।

প্রথমার্ধের ৯ মিনিটে মাথায় প্রথম আক্রমণে যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নাইজেরিয়ান রিক্রুট ডার্লিংটন সহজ সুযোগ নষ্ট করেন।

এর পর মিনিটেই কাউন্টার অ্যাটাকে যায় ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড । তবে ডান প্রান্ত থেকে নেওয়া কিংসলের শটটি গোলকিপারের হাতে গেলে লিড নেওয়ার সুযোগ হাত ছাড়া হয়।
ম্যাচের ১৫ মিনিটে জটলার মধ্য থেকে পাওয়া বলে ইমতিয়াজ আবারও সুযোগ নষ্ট করলে হতাশায় পুড়ে ব্রাদার্স ইউনিয়ন।

তবে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের সহজ সুযোগ গুলো নষ্ট হওয়া দেখে কি না প্রথমার্ধের ৩০ থেকে ৩২ মিনিটে দুটি গোল করে বসে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

৩০ মিনিটে ডিবক্সের ভিতরে সতীর্থের কাছ থেকে বল পেয়ে গোল করেন শেখ জামালকে লিড এনে দেন ওয়েডসন। তার দুমিনিট পর ল্যান্ডিং ২-০ গোলের লিড এনে দেন শেখ জামালকে।
৩৫ মিনিটে ২-০ গোলে পিছিয়ে থাকা  ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড কে ম্যাচে ফেরান ফরোয়ার্ড রাব্বি।

তবে খেলার ৪৪ মিনিটে মাথায় স্কোর লাইন ৩-১ করেন জামালের ফরোয়ার্ড ডালিংটন।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডিবক্সের ভিতরে ফাউল করায় পেনাল্টি পায় ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। পেনাল্টি থেকে উইলসোন  গোল করে স্কোর লাইন ৩-২ করে বিরতিতে যায় ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে আবারও ফিরতে মরিয়া হয়ে উঠে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড।তবে ফল পেতে বেশী দেরি হয়নি তাদের । দ্বিতীয়ার্ধের ১৭ মিনিটে কিংসলে তাদেরকে ৩-৩ গোলে সমতায় ফেরান।

দ্বিতীয়ার্ধের ১৯ মিনিটে বাম প্রান্ত থেকে নেওয়া শটে দলকে এগিয়ে নিতে ব্যর্থ হন জিতু।
২৫ মিনিটে বদলি খেলোয়াড় নিপু জামালকে আবারও ম্যাচে এগিয়ে নেন। ল্যান্ডিংয়ের মাইনাস থেকে শট করে গোল আদায় করেন তিনি।

এ দু’মিনিট পর ব্রাদার্সের রক্ষণভাগ ও গোলকিপারকে বোকা বানিয়ে ৫-৩ গোলে দলকে এগিয়ে নিয়ে ম্যাচে শেখ জামালের জয় অনেকটা নিশ্চিত করেন এমেকা ডালিংটন।
তবে দ্বিথীয়ার্ধের ৩০ মিনিটে পেনাল্টি পায় ব্রাদার্স। সেখান থেকে গোল করে স্কোর ৫-৪ করেন কিংসলে।

তবে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে ব্রাদার্সে খোলোয়াড়কে ডিবক্সের ভিতরে অবৈধ ভাবে ফাউল করায় আবারও পেনাল্টি পায় ব্রাদার্স। তবে সেটি কাজে লাগাতে পারেনি উইলসন। ফলে ৫-৪ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।

আপনার মন্তব্য

আলোচিত