ক্রীড়া প্রতিবেদক

২০ অক্টোবর, ২০১৬ ১৫:৩৭

অবশেষে আউট হলেন মঈন আলি

চট্টগ্রাম টেস্ট

তিন তিনবার আম্পায়ার কুমার ধর্মসেনা আউট ঘোষণা করলেন তাকে। তিনবারই রিভিউ নিয়ে সফল হলেন তিনি। আরও একবার বাংলাদেশ রিভিউ নিয়ে তাকে ফেরাতে ব্যর্থ হল।

প্রত্যেকবারই লেগ বিফোরের ফাঁদে পড়েছিলেন তিনি। মনে হচ্ছিল স্পিনিং ট্র্যাকে দারুণ খেলতে থাকা মঈন আলি বুঝি আর আউটই হবেন না। তবে শেষ পর্যন্ত তাকে ফেরতে পেরেছে মেহেদি মিরাজ।


 ৬৮ রান করা মঈনকে এবার আর লেগ বিফোর নয় উইকেটের পেছনে মুশফিকের ক্যাচে পরিনত করলেন এই অভিষিক্ত স্পিনার। তবে আউট হবার আগে জনি বেয়ারস্টোকে সাথে নিয়ে কঠিন পরিস্থিতি দারুনভাবে সামলেছেন এই বাঁহাতি।

আপনার মন্তব্য

আলোচিত