স্পোর্টস ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০১৬ ১৫:২১

এবার ক্রিকইনফোর বর্ষসেরা দলেও মোস্তাফিজ

সম্প্রতি আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেন মোস্তাফিজ। এরপর জায়গা পান ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বর্ষসেরা টি-২০ দলে। এবার আরেকটি সেরা তালিকায় নিজের নাম লেখালেন বিশ্ব ক্রিকেটের সেনসেশন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।

২০১৬ সালের বর্ষসেরা টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ক্রিকেটের সর্বাধিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো। চলতি বছরের সেরা টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের 'কাটার-মাস্টার'।

আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স বিবেচনায় ২০১৬ সালের সেরা টি-টোয়েন্টি দল তৈরি করেছে ক্রিকইনফো।

এ বছর ৮ ম্যাচে ১৬ উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটকে তাক লাগিয়ে দিয়েছেন মোস্তাফিজ। তার ইকোনোমি রেট ৬.১২। এ বছর আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে মোস্তাফিজের বোলিং পরিসংখ্যান আরও দুর্দান্ত। জাতীয় দল, সানরাইজার্স হায়দ্রাবাদ ও সাসেক্সের জার্সিতে ২৬ ম্যাচে নিয়েছেন ৩৭টি উইকেট। যার গড় ১৮.১০ আর ইকোনোমি রেট ৬.৬৮। এই সময়ে মোস্তাফিজের সেরা বোলিং ফিগার ৫/২২।

ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ: ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ অফ্রিকা), জস বাটলার (ইংল্যান্ড), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), শহীদ আফ্রিদি (পাকিস্তান), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া), জাসপ্রিত বুমরাহ (ভারত) ও মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)।

ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট একাদশ: আজহার আলী (পাকিস্তান), ক্রেইগ ব্রেথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ), জো রুট (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), বেন স্ট্রোকস (ইংল্যান্ড), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), কেগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)।

ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশ: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), জো রুট (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), জস বাটলার (ইংল্যান্ড), বেন স্ট্রোকস (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), সুনিল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), জস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া), জাসপ্রিত বুমরাহ (ভারত)।

আপনার মন্তব্য

আলোচিত