০৫ আগস্ট, ২০১৮ ১২:৫৩
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের করা ১৭১ রানের জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৫৯ রান তুলতে সক্ষম হন রাসেল-স্যামুয়েলসরা। এতে ১২ রানের জয় পায় টাইগাররা।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। প্রথম দিকে পরপর ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ।
এরপর ব্যাটিংয়ে নামেন সাকিব আল হাসান। আগে থেকে ফর্মে থাকা তামিম ইকবালকে সঙ্গে নিয়ে দু’জনে মিলে একটি ভালো ইনিংস খেলেন। ফলে বাংলাদেশ ৫ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান।
ওয়েস্ট ইন্ডিজকে এই ম্যাচ জিততে হলে করতে হতো ১৭২ রান। পরে বাংলাদেশের দেয়া ১৭২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই এভিন লুইস ও আন্দ্রে রাসেলকে তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে চাপ তৈরি করেছিলেন মোস্তাফিজুর রহমান। মারলন স্যামুয়েলসকে ফিরিয়ে সেই চাপ অব্যাহত রেখেছিলেন সাকিব আল হাসান। তাতে বাড়তি পারদ জোগালেন রুবেল হোসেন। এলবিডব্লিউর ফাদেঁ ফেলে ফিরিয়ে দিলেন দিনেশ রামদিনকে। এরপর নাজমুলের শিকার হয়ে ঘরে ফেরেন আন্দ্রে ফ্লেচার। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি শুরু হয়।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ইনিংস: ১৭১/৫ (২০ ওভার) (লিটন দাস ১, তামিম ইকবাল ৭৪, মুশফিকুর রহিম ৪, সৌম্য সরকার ১৪, সাকিব আল হাসান ৬০, মাহমুদউল্লাহ রিয়াদ ১৩*, আরিফুল হক ১*; স্যামুয়েল বাদরি ০/১৪, অ্যাশলে নার্স ২/২৫, আন্দ্রে রাসেল ১/৩৩, কিমো পল ২/৩৯, কেজরিক উইলিামস ০/২৯, কার্লোস ব্র্যাথওয়েট ০/২৯)।
ওয়েস্ট ইন্ডিজ ইনিংস: ১৫৯/৯ (২০ ওভার) (আন্দ্রে ফ্লেচার ৪৩, এভিন লুইস ১, আন্দ্রে রাসেল ১৭, মারলন স্যামুয়েলস ১০, দিনেশ রামদিন ৫, রভম্যান পাওয়েল ৪৩, কার্লোস ব্র্যাথওয়েট ১১, অ্যাশলে নার্স ১৬, কিমো পল ২, কেজরিক উইলিয়ামস ০*, স্যামুয়েল বাদরি ১*; আবু হায়দার রনি ০/২৬, মোস্তাফিজুর রহমান ৩/৫০, রুবেল হোসেন ১/৩৫, সাকিব আল হাসান ২/১৯, নাজমুল ইসলাম অপু ৩/২৮)।
ফল: ১২ রানে জয়ী বাংলাদেশ।
প্লেয়ার অব দ্য ম্যাচ: তামিম ইকবাল (বাংলাদেশ)।
আপনার মন্তব্য