স্পোর্টস ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:৪৪

যেসব চ্যানেলে দেখা যাবে এশিয়া কাপ

আজ বিকেলেই বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের এশিয়া কাপের আসর। এটি এশিয়া কাপের ১৪তম আসর। এবারের আসরে মোট ৬টি দল অংশ নেবে। দুটি গ্রুপে ভাগ হয়ে এবারের দলগুলো খেলবে। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান ও হংকং।‘বি’ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সংগে খেলবে বাংলাদেশ।

সংযুক্ত আরব আমিরাতে হবে এবারের এশিয়া কাপের আসর। এ নিয়ে তৃতীয়বারের মতো হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। এ আসরের স্পন্সর ইউনিমানি। ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের।ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। এর মাঝে ভারত-পাকিস্তানের ক্রিকেট যুদ্ধ দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা।

ইতিমধ্যে এশিয়া কাপের ট্রফি উন্মোচন হয়ে গেছে। সেখানে আসতে শুরু করেছে দলগুলো। দেশি চ্যানেলের পাশাপাশি বিদেশি টেলিভিশনেও সরাসরি খেলা দেখা যাবে। এবারের টুর্নামেন্টে ফাইনালসহ মোট ১৩টি ম্যাচ হবে।

প্রতিযোগিতার সব ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশি টিভি চ্যানেল গাজী টিভি। সেইসঙ্গে ইউটিউবে র‍্যাবিটহোলও খেলাগুলো সম্প্রচার করবে। এ ছাড়া মাছরাঙ্গা ও বিটিভির পর্দায়ও খেলা দেখতে পারবেন বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা।

বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের দর্শকদের জন্য খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক, ডিডি ন্যাশনাল (ডিডি ১), ডিডি স্পোর্টস।

যুক্তরাজ্যে দায়িত্ব পেয়েছে স্কাই স্পোর্টস ক্রিকেট। এ ছাড়া অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস, দক্ষিণ আফ্রিকায় সুপার স্পোর্টস, কানাডায় এটিএন ক্রিকেট প্লাস, যুক্তরাষ্ট্রে উইলো টিভিতে দর্শকরা খেলা উপভোগ করতে পারবেন।

মালয়েশিয়ায় অ্যাস্ট্রো ক্রিকেট এইচডি, মধ্যপ্রাচ্যে ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি, সিঙ্গাপুরে স্টার ক্রিকেট এবারের আসরের খেলাগুলো সম্প্রচার করবে।

টেলিভিশন চ্যানেলগুলোর তালিকা-

বাংলাদেশ- গাজী টিভি, বিটিভি, মাছরাঙ্গা, র‍্যাবিটহোল (ইউটিউব)

ভারত,পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান- স্টার স্পোর্টস, ডিডি ন্যাশনাল (ডিডি ১), ডিডি স্পোর্টস

যুক্তরাজ্য- স্কাই স্পোর্টস ক্রিকেট

অস্ট্রেলিয়া- ফক্স স্পোর্টস

দক্ষিণ আফ্রিকা- সুপার স্পোর্টস

মালয়েশিয়া- অ্যাস্ট্রো ক্রিকেট এইচডি

মধ্যপ্রাচ্য- ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি

সিঙ্গাপুর- স্টার ক্রিকেট

কানাডা- এটিএন ক্রিকেট প্লাস (এশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক)

যুক্তরাষ্ট্র- উইলো টিভি।

আপনার মন্তব্য

আলোচিত