নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:১৬

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপ

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

শনিবার দিবারাত্রির ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ফিল্ডিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা একাদশ থেকে দুটি পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। ওপেনার এনামুল হক বিজয়ের জায়গায় একাদশে স্থান পেয়েছেন লিটন দাস আর সাব্বির রহমানের পরিবর্তে খেলছেন মোহাম্মদ মিঠুন।

পিচ রিপোর্ট অনুযায়ী ব্যাটিংবান্ধব উইকেট দেখতে পাবে দুই দল। স্পিনাররা তাতে খুব বেশি সুবিধা পাবেন না। মাশরাফিও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় এই কথা বলেছেন। যাতে করে স্কোর বোর্ড সমৃদ্ধ করতে পারেন।

বাংলাদেশ দল:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল:

উপুল থারাঙ্গা, ধনঞ্জয় ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুসল পেরেরা, কুসল মেন্ডিস, থিসারা পেরেরা, দাসুন শানাকা, লাসিথ মালিঙ্গা, সুরঙ্গ লাকমল, আমিলা আপোনসো ও দিলুরুয়ান পেরেরা।

 

আপনার মন্তব্য

আলোচিত