নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২০ ০০:১৪

ওসমানীর ল্যাবে আরও ৩৯ জনের করোনা শনাক্ত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (০৫ আগষ্ট) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৯ জন করোনাভাইনাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২১ জন, সুনামগঞ্জ জেলায় ৩ জন ও মৌলভীবাজার জেলার ১৫ জন রয়েছেন।

এনিয়ে সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৪৭২ জন, সুনামগঞ্জে ১ হাজার ৫৫৩ জন, হবিগঞ্জে ১ হাজার ২২৬ জন ও মৌলভীবাজারের ১ হাজার ২৫ জন রয়েছেন।

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৪৯ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১১১ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজার জেলায় ১৩ জন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত