১৫ আগস্ট, ২০২০ ১৪:৫৪
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় নগর ভবন প্রাঙ্গণে এসোসিয়েশনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও সিসিকের নিবার্হী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. রুহুল আলম, সাধারণ সম্পাদক উপ-সহকারী প্রকৌশালী মো. ইসমাইলুর রহমান, কোধাধ্যক্ষ উপ-সহকারী প্রকৌশলী বিজিত দে, সদস্য উপ-সহকারী প্রকৌশলী মো. আবুল ফজল, সহ-সভাপতি মো. আব্দুস সোবহান, সহ-সভাপতি সামসুল হক, সহ-সাধারণ সম্পাদক সুমন চন্দ্র দেব, সাংগঠনিক সম্পাদক আংশুমান ভট্যার্চার্জ, দপ্তর সম্পাদক দেবব্রত দাশ, প্রচার সম্পাদক জাবেরুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মহসিন আহমেদ, ক্রীড়া সম্পাদক এনামুল হক তাফাদার, সদস্য মনসুরুল হক, লিপু সিংহ, সিরাজুল ইসলাম, আহমেদ রহমান।
আপনার মন্তব্য