১৫ আগস্ট, ২০২০ ১৭:৪০
জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।
শনিবার (১৫আগষ্ট) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এসময় মাহবুব আলী আবেগঘন কন্ঠে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির ইতিহাসের সবচেয়ে কালিমাময় দিন। এই দিনে জাতি হারিয়েছে তার গর্ব, ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এসময় মাধবপুর উপজেলা জেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান, সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি শাহ মো. সেলিমসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া শোক দিবস উপলক্ষে বিভিন্ন সরকারী দপ্তর, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, সামাজিক সংগঠন, প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান করোনাকালীন সময়ে সীমিত আকারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আপনার মন্তব্য