১৫ আগস্ট, ২০২০ ১৯:৩৮
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজারের জুড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, ওসি তদন্ত আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ প্রমুখ।
উপজেলা প্রেসক্লাবে শোক সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সহসভাপতি মাহবুবুর রহমান ছোটন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম রওশন, অর্থ সম্পাদক কামরুল হাসান নোমান, প্রচার সম্পাদক শামীম আহমদ, দপ্তর সম্পাদক বেলাল হোসাইন, সদস্য আল আমিন, শাহ আলম প্রমুখ।
উপজেলার কামিনীগন্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে সভাপতি হাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, ওসি তদন্ত আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, জায়ফর নগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, কামিনীগন্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া, ব্যবসায়ী আব্দুল আজিজ প্রমুখ।
আপনার মন্তব্য