সিলেটটুডে ডেস্ক

১৫ আগস্ট, ২০২০ ২০:৫৪

সিলেট মহানগর আওয়ামী লীগের শোক র‌্যালি

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিলেট মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোক র‌্যালি সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার হতে যাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধু মূর‌্যালে পুস্পস্তবক অর্পন করা হয়।

শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দীন আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, তপন মিত্র, এড. শামসুল ইসলাম, আব্দুর রহমান জামিল, জগদীশ চন্দ্র দাস, এডভোকেট সৈয়দ শামীম আহমদ, আজাদুর রহমান আজাদ, মোহাম্মদ জুবের খান, প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, বিধান কুমার সাহা, এডভোকেট গোলাম সোবহান চৌধুরী দিপন, জামাল চৌধুরী, আলম খান মুক্তি, এড.আব্দুর রকীব বাবলু, নোমান আহমদ, মুশফিক জায়গীরদার, দেবাংশু দাস মিঠু, আবুল হাসনাত বুলবুল, সাইফুর রহমান খোকন, সোয়েব আহমদ, এডভোকেট জাহিদ সরোয়ার সবুজ, রাহাত তরফদার, ইমরুল হাসান, আব্দুল আলীম তুষার, তাজ উদ্দিন খান আলম।

ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জুনেদ আহমদ শওকত, ওয়ারিছ মিয়া, মাহবুবুর রহমান মবু, সালাই বক্স, হাজী আব্দুল মতিন, এডভোকেট মোস্তাফা দেলোয়ার আজাহার, শেখ সুরুজ আলম, মুফতি খবির, চন্দন রায়, জায়েদ আহমদ খান সায়েক, শেখ সুহেল আহমদ কবীর, মানিক মিয়া প্রমুখ।

বাদ যোহর গাজী বুরহান উদ্দীন (র:) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠীত হয়।

আপনার মন্তব্য

আলোচিত