১৬ আগস্ট, ২০২০ ১৪:১০
সিলেটের বালাগঞ্জ থানাধীন আজিমপুর থেকে র্যাব অভিযান চালিয়ে হত্যাচেষ্টা মামলার আসামি মামুনকে (৩৮) গ্রেপ্তার করেছে।
শনিবার (১৫ আগস্ট) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব তাকে গ্রেপ্তার করে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে মোগলাবাজার থানা পুলিশ তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
সে মোগলাবাজার থানাধীন উলালমহল গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত মামুনের বিরুদ্ধে মোগলাবাজার থানায় হত্যা চেষ্টা মামলা নং-১০ (২৩ জুলাই) একটি মামলা হয়েছে।
আপনার মন্তব্য